Srijonshil Gaibandha - Non-profit Organization
News

Prize Distribution on the 24th Anniversary of Trisha Smriti Library

Date
August 13, 2026
Location
Gaibandha
Category
Organization News

News Details

Prize Distribution on the 24th Anniversary of Trisha Smriti Library

With the aim of promoting literature, culture, and creativity among children and young learners, prizes were distributed among the winners of various competitions organized on the occasion of the 24th anniversary of Trisha Smriti Library.

The event was held on Thursday, August 13, at 3:00 PM in the auditorium of Madhyapara Government Primary School. The program was organized with the cooperation of Srijonshil Gaibandha Foundation.

The program began with a performance of a song by the National Poet Kazi Nazrul Islam. As part of the Nazrul Centenary, various competitions were organized to introduce children to the life, literature, and creative works of the National Poet Kazi Nazrul Islam. These included rhyme recitation, poetry recitation, handwriting, recitation of the poem “Ami Hobo”, and essay writing competitions. A total of 34 students participated in the competitions.

Prizes were presented to the students who secured first, second, and third places in each competition and category.

Such initiatives play an important role in developing children's talent, confidence, and creativity. Srijonshil Gaibandha Foundation remains committed to supporting educational, cultural, and creative activities for children and young learners in the future.

Heartfelt congratulations and best wishes to the organizers, participating students, parents, teachers, and everyone involved in making the 24th anniversary celebration of Trisha Smriti Library a success.

#SrijonshilGaibandhaFoundation #TrishaSmritiLibrary #24thAnniversary #PrizeDistribution #NazrulCentenary #ChildrensCreativity #Gaibandha


তৃষা স্মৃতি পাঠাগারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরস্কার বিতরণ

শিশু-কিশোরদের মাঝে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে তৃষা স্মৃতি পাঠাগারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নজরুল শতবর্ষ উপলক্ষে শিশুদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে ছড়া আবৃত্তি, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, ‘আমি হব’ কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিটি প্রতিযোগিতা ও শ্রেণিভিত্তিক আয়োজনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিশুদের মেধা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার বিকাশে এমন আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।

তৃষা স্মৃতি পাঠাগারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফল আয়োজনের জন্য আয়োজক, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।