Srijonshil Gaibandha - Non-profit Organization
News

Distribution of the Holy Quran to Orphan Students in Kamarjani

Date
April 8, 2026
Location
Kamarjani Union
Category
Organization News

News Details

Distribution of the Holy Quran to Orphan Students in Kamarjani

In Kamarjani, Gaibandha, the Holy Qurans were distributed among orphan and Hafiz students at Abdunnasir Hafizia Madrasa and Orphanage. On Wednesday, April 8, 2026, at 11:00 AM, 20 students received their copies of the Holy Quran.

The initiative was organized by the youth development and volunteer organization Srijonshil Gaibandha Foundation, with support from the local business Fashion Palace.

The event was attended by Md. Mehedi Hasan, Founder and President of Srijonshil Gaibandha Foundation; Md. Abdur Rouf, Mohtamim of Darul Uloom Ibrahimiya Qawmi Madrasa; Zakir Hossain Sohag, Mohtamim of Abdunnasir Hafizia Madrasa and Orphanage, Kamarjani; along with organization members Al Imran, MS Muhit, Tahwida Khandakar, Nowsha Mia, Minjia Tuli, and Sayem Islam.

Orphan student Mostakim (Porar Char) expressed his gratitude, saying that receiving the Holy Quran brought them great joy and would inspire them in their studies and memorization of the Quran.

Madrasa Mohtamim Zakir Hossain Sohag highlighted that the Holy Quran is essential for the religious education of orphan and Hafiz students. He praised the initiative by Srijonshil Gaibandha Foundation and encouraged the continuation of such humanitarian efforts.

Md. Mehedi Hasan, Founder and President of Srijonshil Gaibandha Foundation, stated that standing by the helpless and orphaned children is a moral duty. Initiatives like this will continue in the future to nurture their religious education and human values.

কামারজানীতে এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

গাইবান্ধার কামারজানীতে অবস্থিত আব্দুন্নাছির হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও হাফেজি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় ২০ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

এই উদ্যোগের আয়োজন করে যুব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন এবং এতে সহযোগিতা করে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ফ্যাশন প্যালেস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান, দারুল উলুম ইব্রাহিমিয়া কওমী মাদ্রাসার মোহতামিম মো. আব্দুর রউফ, কামারজানী আব্দুন্নাছির হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম জাকির হোসেন সোহাগসহ সংগঠনের সদস্য আল ইমরান, এমএস মুহিত, তাহওহিদা খন্দকার, নওশা মিয়া, মিনজিয়া তুলি ও সায়েম ইসলাম প্রমুখ।

এ সময় এতিম শিশু মোস্তাকিম (পোড়ার চর) কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোরআন শরীফ পেয়ে তারা খুবই আনন্দিত। এমন সহযোগিতা তাদের পড়াশোনা ও হিফজ শিক্ষায় আরও উৎসাহ যোগাবে।

মাদ্রাসার মোহতামিম জাকির হোসেন সোহাগ বলেন, এতিম ও হাফেজি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কোরআন শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনেক উপকার বয়ে আনবে। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মেহেদী হাসান বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।